- মিলন মেলায় বস্ত্র শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘গত ৫০ বছরে শিল্পে পিছিয়ে পড়েছে বাংলা। তবে রাজ্যে এখন ডবল ইঞ্জিন সরকার। এ বার রাজ্যে শিল্প ক্ষেত্রে প্রভূত উন্নতি হবে। সরকারে আসার তিন মাসের মধ্যে আমরা অনেক কাজ করেছি। আমরা সংকল্পপত্র মেনে কাজ করার চেষ্টা করছি।’
- পুরুলিয়ার রঘুনাথপুরে প্রায় ৪,০০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে ইস্পাত প্রস্তুতকারী সংস্থা অমিত মেটালিকক্স। শ্যাম স্টিলের পর রাজ্যে ইস্পাত শিল্পে এটিই অন্যতম বড় বিনিয়োগ বলে প্রশাসনিক সূত্রের খবর।
- রাজ্যে পুনর্গঠিত হলো ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন। বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, West Bengal Clinical Establishments (Registration, Regulation and Transparency) Act, 2017-এর ৩৬ নম্বর ধারার অধীনে নতুন করে কমিশন গঠন করা হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুকে কমিশনের চেয়ারপার্সন এবং আইএএস অফিসার মৌমিতা গোদারা বসুকে ভাইস-চেয়ারপার্সন করা হয়েছে।
- সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি৷ ১৮ অগস্ট দুপুর ২টোয় হবে পরবর্তী শুনানি ৷
- আপাতত গ্রেপ্তার করা যাবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে। তাঁকে অন্তবর্তী রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট। তবে সুমিত রায়কে তদন্তে সহযোগিতা করতে হবে। প্রতিদিন জেরায় হাজিরা দিতে হবে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ।
- রাজ্যে গুন্ডা দমন আইনকে চ্যালেঞ্জ করে দায়ের করা জনস্বার্থ মামলা আপাতত খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থ সারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এদিন জানিয়েছে, এই আইন এখনও রাষ্ট্রপতির অনুমোদন পায়নি। সেই কারণে আগাম মামলা শুনতে পারে না আদালত।
- এয়ারপোর্ট চত্বর থেকে উদ্ধার বিপুল সোনা, হিরের গয়না। একাধিক সোনার চেন, নেকলেস, চুড়ি, হিরের আংটি উদ্ধার করা হয়েছে। প্রায় কোটি টাকার গয়না। গ্রেপ্তার করা হয়েছে একজনকে। এই বিপুল গয়না কোথায় পাঠানোর পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছে NSCBI এয়ারপোর্ট থানার পুলিশ।
- সাইবার প্রতারকদের হাতে রাজ্যের কৃষি প্রতিমন্ত্রী অমিয় কিস্কুর হোয়াটসঅ্যাপ? মন্ত্রীর মোবাইলের হোয়াটসঅ্যাপ হ্যাক করা হয়েছে বলে অভিযোগ! ভুয়ো কল ও মেসেজে সতর্ক থাকার আবেদন করলেন মন্ত্রী।
- গ্রেপ্তার হলেন পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক অর্ধেন্দুশেখর মাইতির ভাই ভগবানপুর -১ ব্লকের সিমুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপ-প্রধান দীপ্তেন্দু মাইতি। তাঁর বিরুদ্ধে প্রশাসনিক পদে থেকে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে।
- তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে গ্রেপ্তারের ৩৫ দিনের মাথায় বারাসত জেলা আদালতে চার্জশিট জমা দিল তদন্তকারী সংস্থা । সিন্ডিকেট চক্র পরিচালনা ও তোলাবাজি সংক্রান্ত অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ১১১ ধারাসহ একাধিক ধারায় এই চার্জশিট পেশ করা হয়েছে।
- বালুরঘাট শহরের ১৯ নম্বর ওয়ার্ডের বিশ্বাসপাড়া রেনেসাঁস ক্লাব সংলগ্ন এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। গলায় দড়ির ফাঁস দেওয়া অবস্থায় মৃতের দেহ গাছ থেকে ঝুলতে দেখেন স্থানীয়েরা। তাঁদের দাবি, ঝুলন্ত দেহটি মাটির অনেক কাছাকাছি ছিল। তা থেকেই অনুমান, অশোক দাস নামে ওই প্রৌঢ় আত্মহত্যা করেননি। সম্ভবত তাঁকে খুন করা হয়েছে।
- গাজোল থানার রাঙাভিটা এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। দু’টি মোটর সাইকেলে থাকা দুই যুবককে আটক করা হয়। তাদের সঙ্গে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়। এখনও পর্যন্ত ৪০ লক্ষ ৬৯ হাজার ৭০০ টাকা উদ্ধার হয়েছে।
- পাটনা-সারমেরা জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে অটোরিকশার সঙ্গে ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিনজনের মৃত্যু। গুড়িচক থানা এলাকার সাদিনগর গ্রামের কাছে দুর্ঘটনা ঘটে।
- প্রবল বৃষ্টিতে জরাজীর্ণ বাড়ির একাংশ ভেঙে পড়ে একই পরিবারের ছয় জনের মৃত্যু। বুধবার গভীর রাতে উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলায় মর্মান্তিক দুর্ঘটনা।
- গ্রেটার নয়ডায় দূষিত জল পান করে একশো জনেরও বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। জলে ব্যাকটেরিয়া পাওয়া গিয়েছে। অসুস্থদের মধ্যে রয়েছে ৭০ জন শিশুও।

Be the first to comment