রোজদিন ডেস্ক :
মালদার মোথাবাড়িতে তৃণমূল কর্মী নাসিরুদ্দিন আহমেদ (৩৬) খুন হয়েছেন।শুক্রবার রাতে গাড়ি থামিয়ে কয়েক জন প্রথমে তাঁকে গুলি করে, এরপর এলোপাথারি ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কূপিয়ে হত্যা করা হয়। পুরানো আর্থিক গোলমালের জেরে এই ঘটনার বলে পুলিশের অনুমান।বাড়ি ফেরার পথে এই হামলা নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। নিহত নাসিরুদ্দিন আহমেদের বিরুদ্ধে বহু অভিযোগ ছিল।
তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করছে।

Be the first to comment