নওদার কংগ্রেসের কার্যালয় পুনরুদ্ধারে অধীর চৌধুরীর অবস্থান বিক্ষোভ

Spread the love

রোজদিন ডেস্ক :

মুর্শিদাবাদের নওদায় কংগ্রেসের কার্যালয়ে তাঁদের যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী সেখানে আমরণ অনশন অবস্থান বিক্ষোভ করছেন। দলের পক্ষে সৌম্য আইচ রায় এই কথা জানিয়ে বলেন, এই কার্যালয় তাঁরা পুনরুদ্ধার করেছিলেন। কিন্তু এখন বিজেপির মদতপুষ্ট সাংসদ আবু তাহের খান ও পুলিশ যৌথভাবে তাঁদের সেখানে যেতে বাধা দিচ্ছে। যতক্ষণ তাঁদের ওখানে প্রবেশ করতে না দেবে, এই বিক্ষোভ আন্দোলন চলবে। সৌম্য আইচ রায় আরও বলেন, শুধু মুর্শিদাবাদই না, সারা রাজ্যের মানুষের কাছে এখন দিনের আলোর মত পরিস্কার যে বিজেপি ও তৃণমূল একই। এর বিরুদ্ধে তাঁদের আপোষহীন লড়াই চলবে বলে তিনি জানিয়ে দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*