রোজদিন ডেস্ক :
ভারতের গোয়েন্দা সংস্থা “র” প্রধান পরাগ জৈনের নেতৃত্বে চার জনের প্রতিনিধি দল বাংলাদেশে গেছেন। রবিবার তাঁরা ঢাকায় পৌঁছে ছেন বলে সুত্রের খবর। দুই দেশের সম্পর্ক স্বাভাবিক, সহজ সরল, মসৃণ করার উদ্দেশ্যে এই সফর বলে অভিজ্ঞ মহল মনে করেন। বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে তাঁদের এই ঢাকা সফর বলে জানা যায়।
পরাগ জৈনের সঙ্গে রাহুল নেগি, শৈবাল রায় চৌধুরী ও অশ্বীন মুকুন্দ কোটনিস এই সফরে গেছেন।
বাংলাদেশ সফরের আগে তাঁরা চিন সফর করেছেন বলে জানা যায়।
“র” প্রধানরা এই দেশ সফরকালে কাদের সঙ্গে বৈঠক করবেন, তা জানা যায়নি। এই সব নিয়ে উভয় দেশ সরকারি ভাবে কিছু জানায়নি।
তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর উভয় দেশের সম্পর্ক আগের থেকে উন্নত হলেও ভারতে বাংলাদেশের পদচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা র থাকা নিয়ে ওই দেশের চাপা ক্ষোভ আছে।
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ সহ একাধিক বিষয়ে উভয় দেশের গোয়েন্দারা আলোচনা করতে পারেন বলে ওয়াকিবহাল মহল মনে করেন।

Be the first to comment