রোজদিন ডেস্ক :
বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হচ্ছে। দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।গতকাল দিনভর রোদ্দুরের পর সন্ধ্যায় মুষলধারে বৃষ্টি নেমেছিল। আজ সকাল থেকে রোদ থাকলেও ফের বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতরের খবর, সপ্তাহের মাঝামাঝি থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তাল হতে পারে সমুদ্র। আজ থেকে শুক্রবার অবধি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আজ কলকাতা ও জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি র সম্ভাবনা।
উত্তরবঙ্গেও বৃষ্টি হবে বলে প্রকাশ।

Be the first to comment