রোজদিন ডেস্ক: স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করায় উত্তর প্রদেশে নিজেদের পরিবারের কোপে পড়েছিল প্রাপ্ত বয়স্ক দুই বোন। দীর্ঘ দিন তাঁদের গৃহবন্দি করে রেখেছিলেন বাবা, মা প্রমুখ। গত বছর তাঁরা কোন ক্রমে কলকাতায় চলে গেলেও তাঁদের বাবা অপহরণ, জোর করে ধর্মান্তরের অভিযোগ করেন। আগ্রা পুলিশ তাঁদের উদ্ধার করে বাড়িতে ফেরালে ফের তাঁদের গৃহবন্দি করা হয়।
এলাহাবাদ উচ্চ আদালতের বিচারপতি সন্দীপ জৈন এক ঐতিহাসিক রায়ে জানান,প্রাপ্ত বয়স্কদের
নিজস্ব ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ করা যায় না। আদালত এর জন্য দুই বোন কে বেআইনি ভাবে আটকে রাখার জন্য তাঁদের মা বাবা ও উত্তর প্রদেশ সরকারকে যৌথ ভাবে পঁচিশ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ ও দিয়েছে। আদালত পরিস্কার জানিয়েছে, স্বেচ্ছায় প্রাপ্ত বয়স্ক দুই বোন ইসলাম ধর্ম গ্রহণ করায় তাঁদের গৃহবন্দি করে রাখা সম্পূর্ণ বেআইনি।
তাঁদের অবিলম্বে মুক্তি দেওয়ার পাশে পুলিশকে কড়া বার্তা দিয়েছে আদালত। জানিয়ে দিয়েছে, এই দুই বোনের ব্যক্তিগত জীবন বা তাঁদের কোন সিদ্ধান্তে পুলিশ, প্রশাসনের কোন হস্তক্ষেপ করা চলবে না।
দুই বোনের পক্ষে আদালতে আইনজীবী সৈয়দ কাইফ হাসান সওয়াল করেন। তিনি জানান,এই রায় প্রমাণ করেছে, প্রাপ্ত বয়স্ক নারীর স্বাধীনতা তাঁর পরিবারের ধর্মীয় পছন্দের ওপর নির্ভর করে না।
সংবিধান ও শীর্ষ আদালতের মত ই হোল প্রাপ্ত বয়স্ক নাগরিকদের নিজস্ব মত, বিশ্বাস, ধর্ম বেছে নেওয়ার অধিকার আছে।তা মৌলিক স্বাধীনতা হিসাবে স্বীকৃত। এলাহাবাদ উচ্চ আদালতের এই রায় সেই আইনি পরম্পরা কে সম্মান জানালো বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment