রোজদিন ডেস্ক :
রাজ্যে পালাবদলের পর রাজ্য পুলিশ, এসটিএফ নিজেরাই জঙ্গি বিরোধী অভিযান করছে। আজও হাবড়ায় একজন জঙ্গিকে এসটিএফ গ্রেফতার করেছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি বলেন,
বাংলাদেশ এবং আইএসআই মদতপুষ্ট জঙ্গি সংগঠন সেফ করিডর হিসাবে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গকে ব্যবহার করেছে। আমরা এই বিষয়ে কড়া পদক্ষেপ নিচ্ছি। সেন্ট্রাল আইবি, স্টেট আইবি, এসটিএফ, সিআইডি ও রাজ্য পুলিশ সম্মিলিত ভাবে কাজ করছে।
রাজ্যে জঙ্গি গ্রেফতারের ঘটনা নতুন নয়। আগে দেশের বিভিন্ন রাজ্যের পুলিশ এই রাজ্যে এসে জঙ্গিদের গ্রেফতার করে নিয়ে যেত। তখন রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে যে প্রশ্ন উঠত, এখনকার পরিস্থিতির সঙ্গে পার্থক্য আছে। এখন রাজ্য পুলিশ ও এসটিএফ নিজেরাই জঙ্গি বিরোধী অভিযান করছে বলে মুখ্যমন্ত্রী জানান। সন্দেহভাজনদের গতিবিধির ওপর নজরদারি, তথ্য সংগ্রহ, তদন্তের ভিত্তিতে গ্রেফতারেও রাজ্য পুলিশের সক্রিয়তা বেড়েছে। আগে অন্য রাজ্যের পুলিশ এসে জঙ্গিদের ধরে নিয়ে যেত, এখন রাজ্যের পুলিশ ও এসটিএফ সেই কাজ করছে, এটাই পার্থক্য বলে তিনি মন্তব্য করেন।

Be the first to comment