রোজদিন ডেস্ক :
বিজেপি – আর এসএস (BJP-RSS), একদল ভাঁড় (বাঞ্চ অফ জোকারস) (bunch of jokers)। আর বিশ্বের নেতাদের আলিঙ্গন করা হোল প্রধানমন্ত্রী র বিদেশ নীতি! আজ এই ভাষাতেই বিজেপি – আর এস এস ও প্রধানমন্ত্রী কে তীব্র কটাক্ষে বিঁধলেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী। দিল্লিতে রচনাত্মক কংগ্রেস জাতীয় সম্মেলনে বিরোধী নেতা দাবি করেন,আর এস এসের আদি শক্তি এখন মৃত, তারা এখন মিস্টার আদানি ও মিস্টার আম্বানি র বৃহৎ পুঁজির যন্ত্র হয়ে গেছে।
প্রচার মাধ্যম সরকারের মতে চলা নিয়ে রাহুল গান্ধী বলেন, ওঁদের সীমাবদ্ধতা তিনি বোঝেন, কিন্তু জাতীয় স্পিরিট হোল, এই একদল ভাঁড়ের নির্দেশ কেউ মানবেন না। প্রধানমন্ত্রী কে তীব্র কটাক্ষে বিঁধে তিনি বলেন,এটা বোঝা যায় যে বিশ্ব নেতাদের আলিঙ্গন করাই ওঁর বিদেশ নীতি। এই কথা বলে রাহুল গান্ধী রচনাত্মক কংগ্রেস প্রধান সন্দীপ দীক্ষিতকে আলিঙ্গন করে সমবেত সমর্থকের বোঝান মোদিজির বিদেশ নীতি কেমন।
কংগ্রেস সরকারের ওপর চাপ বজায় রাখবে জানিয়ে রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী যতদিন না ইস্তফা দিচ্ছেন, ততদিন ওঁরা ঘুমোতে পারবেন না, তাঁরা কোন ঘৃণা, হিংসা ছাড়াই ওঁদের জাগিয়ে রাখবেন, তাঁরা নিজেদের সংস্কৃতি রক্ষার জন্য লড়ছেন, এই দেশ ঘৃণার না, তা ভালবাসা, ভ্রাতৃত্ববোধ ও অহিংসার।
যন্তর মন্তরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, পড়ুয়ারা নিজেদের কথা বলতে, প্রকাশ করতে চেয়েছিলেন, সরকার বলেছে, তাদের কথাই শুনতে হবে, নিজেদের প্রকাশ করতে পারবে না।
বিজেপি – আরএসএসের রাজনৈতিক দর্শনই হোল ভারতে তাদের নির্দেশ জারি করা, তাঁদের কাজ হোল তা ভাঙা, দেশের মানুষ নিজেরাই নিজেদের কথা বলবেন, প্রকাশ করবেন বলে রাহুল গান্ধী জানিয়ে দেন।

Be the first to comment