Punjab এর প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী আক্রান্ত,হাসপাতালে ভর্তি

Spread the love

রোজদিন ডেস্ক: পঞ্জাবের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তথা শিরোমণি অকালি দলের সভাপতি সুখবীর সিং বাদলের ওপর বৃহস্পতিবার হামলা হয়। মহারাষ্ট্রর নান্দেলের সীমানায় মাতা সাহিব গুরুদোয়ারার কাছে আচমকা একজন নিহাং তাঁকে কৃপাণ নিয়ে আক্রমণ করেন।
সন্ধ্যায় শিরোমণি অকালি দলের পক্ষে জানানো হয়, তাঁর অবস্থা স্থিতিশীল। হামলায় তাঁর হাতে আঘাত লাগে, কয়েকটি সেলাই ও দিতে হয়। কড়া নিরাপত্তা র মধ্যে কি করে তাঁর ওপর হামলা হোল এই নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। একজন কে পুলিশ আটক করেছে। মহারাষ্ট্র র মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এই হামলার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি এই বিষয়ে নান্দেলের এস পির কাছে রিপোর্ট চেয়েছেন। আহত সুখবীর সিং বাদলের সঙ্গে তিনি কথা ও বলেন।
কেন তাঁর ওপর হামলা হোল পুলিশ তদন্ত করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*