রোজদিন ডেস্ক: স্বাধীনতা দিবসে উল্লেখযোগ্য অবদানের জন্য দময়ন্তী সেন,কে জয়রামন সহ তের জন আই পি এস কে পুলিশ পদক দিয়ে সম্মানিত করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর মধ্যে দময়ন্তী সেন, কে জয়রামন সহ ছয়জনকে অসামান্য অবদান ও বাকি সাতজনকে প্রশংসনীয়
অবদানের জন্য এই সম্মান জানানো হবে।
কর্মক্ষেত্রে অসামান্য অবদানের জন্য অন্য চার আই পি এস হলেন অজয় কুমার, নীরজ কুমার সিংহ, প্রণব কুমার ও কুণাল অগ্রবাল।
উল্লেখ্য রাজ্যে পালাবদলের পর দুই দক্ষ আই পি এস দময়ন্তী সেন ও কে জয়রামন সরকার গঠিত দুটি গুরুত্বপূর্ণ তদন্ত কমিটির প্রধান হয়েছেন। প্রাক্তন সরকারের আমলে তাঁদের কার্যত কোণঠাসা করে রাখা নিয়ে আধিকারিক মহলে গুঞ্জন উঠেছিল।
কর্মক্ষেত্রে প্রশংসনীয় অবদানের জন্য যে সাত আই পি এস কে পুলিশ পদক দেবেন মুখ্যমন্ত্রী, তাঁরা হলেন
কঙ্কর প্রসাদ বারুই, সুনীল কুমার যাদব, অমিত কুমার ভরত, সূর্য প্রতাপ যাদব, অংশুমান সাহা, শচিন মক্কর ও অরবিন্দ কুমার আনন্দ।
সূত্রর খবর, স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রী সুন্দর বনে যাবেন। ওখানে তিনি হর ঘর তিরঙ্গা কর্মসূচি তে যোগ দেবেন।
রাজ্যে এবার প্রথম বিজেপি সরকার স্বাধীনতা দিবসে নানা কর্মসূচি নিয়েছে। রাজ্য বাসীকে দেশাত্মবোধে অনুপ্রাণিত করতে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Be the first to comment