রোজদিন ডেস্ক :
দেশনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুকে বিজেপি সাংসদ নগেন্দ্র রায় লাগাতার কুকথা বলার বিরুদ্ধে আজ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে নেতাজি ভবনের (Netaji Bhaban) সামনে সত্যাগ্রহ কর্মসূচি পালিত হয়। তাঁরা অবিলম্বে বিজেপি সাংসদ নগেন্দ্র রায়কে (অনন্ত মহারাজ) গ্রেফতার ও সাংসদ
পদ খারিজের দাবি করেন।।দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক প্রকাশ জোশী সহ বিশিষ্ট নেতারা সেখানে উপস্থিত ছিলেন। কংগ্রেস সূত্রে প্রকাশ, তাঁদের এই শান্তিপূর্ণ সত্যাগ্রহ কর্মসূচি পালিত হওয়ার সময় আচমকা ই পুলিশ আসে। তারা রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার, দক্ষিণ ও মধ্য কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ ও মানস সরকার, সাধারণ সম্পাদক আশুতোষ চ্যাটার্জি-কে গ্রেফতার করে।

এতে উপস্থিত অন্য নেতা, কর্মী, সমর্থকরা প্রতিবাদ, বিক্ষোভে ফেটে পড়েন।
উল্লেখ্য, বিজেপির রাজ্য সভা সাংসদ নগেন্দ্র রায় লাগাতার নেতাজির বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করায় অধীর চৌধুরী, শুভঙ্কর সরকার প্রমুখ তাঁকে গ্রেফতার ও সাংসদ পদ খারিজের দাবি করেছেন

Be the first to comment