Sonom Wanchu -র শান্তিপূর্ণ বিপ্লবের ডাক

Spread the love

রোজদিন ডেস্ক: নিট আন্দোলনে দিল্লির পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে সারা দেশের নজর কেড়েছিলেন তিনি। তাঁর টানা অনশন আন্দোলনে প্রমাদ গুণেছিল কেন্দ্র ও।
স্বাধীনতা দিবসের আগের দিন নামী শিক্ষাবিদ, সমাজ কর্মী সোনম ওয়াংচুক দেশের রাজনৈতিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন চেয়ে শান্তি পূর্ণ বিপ্লবের ডাক দিলেন। যা অত্যন্ত তাৎপর্য পূর্ণ বলে অভিজ্ঞ মহল মনে করেন।।এইদিন এক ভিডিও বার্তায় তিনি বলেন, দেশে বড় পরিবর্তন প্রয়োজন। শান্তিপূর্ণ বিপ্লব ই একমাত্র পথ। তাঁর বক্তব্য র মূল নির্যাস হোল, জনপ্রতিনিধি বেছে নিতে বর্তমান ব্যবস্থা র বদল দরকার। এশিয়ার অন্য কয়েকটি দেশের তুলনায় ভারতের অগ্রগতির হার কম। কেন্দ্রে নতুন শিক্ষামন্ত্রী দায়িত্ব নিলেও পরিস্থিতি র বদল হয় নি। সৎ, নীতিবান, নিঃস্বার্থ নাগরিক দের নিয়ে দেশের ভবিষ্যতের জন্য নতুন রাজনৈতিক ভাবনা তৈরি করা তাঁর লক্ষ্য।
প্রধানমন্ত্রী যেখানে স্বাধীনতার শতবর্ষে বিকশিত ভারত গড়ার ডাক দিচ্ছেন,তার বিপ্রতীপে গিয়ে হতাশ সোনম ওয়াংচুক মনে করেন, দেশে এমন পরিস্থিতি চলতে থাকলে ২০৪৭ সালে স্বাধীনতার শতবর্ষে বিশ্ব অর্থনীতিতে নিজেদের জায়গা ধরে রাখতে ভারতের সমস্যা হতে পারে।
দেশে এখন ও সৎ, আদর্শ বান রাজনীতি বিদ আছেন বলে মনে করেন সোনম ওয়াংচুক।। নেতা বেছে নেওয়ার ক্ষেত্র নিয়ে ও হতাশা ব্যক্ত করেন।পরিস্কার বলেন,নেতা ভাল না হলে সারা দেশ ই ভুল পথে চালিত হয়। যে দেশে বহু সাংসদের বিরুদ্ধে অপরাধ মুলক অভিযোগ আছে, সেখানে দেশ কিভাবে উন্নত হবে বলে আক্ষেপ করেন।
সম্প্রতি নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে অনামী , নতুন ককরোচ জনতা পার্টির আন্দোলন দেশের সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক মহলেও প্রশংসা পেয়েছে। স্বাধীনতা দিবসের আগের দিন বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের বক্তব্য নিয়ে চর্চা শুরু হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*