রোজদিন ডেস্ক: খুনের মামলায় গ্রেফতার হওয়া সিপিএমের প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন পাত্র সহ সিপিএমের তিন নেতাকে বেকসুর মুক্তির নির্দেশ দিলো আদালত। শুক্রবার কলকাতা উচ্চ আদালতের বিচারপতি দেবাংশু বসাক এই নির্দেশ দেন। এতে স্বস্তিতে দল।
২০১০ সালে বাঁকুড়ার তালডাংরায় তৃণমূল কর্মী খুনের ঘটনায় তাঁদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল বিধাননগরের এম এল এম পি আদালত। ২০২২ সালের এই রায় কে চ্যালেঞ্জ করে তাঁরা উচ্চ আদালতে গেছিলেন। শুক্রবার আদালত তাঁদের বেকসুর মুক্তি দিলো।
সূত্রের খবর, ২০১০ সালে তালডাংরার রাজপুরে খেলা নিয়ে গোলমালের জেরে এক যুবক প্রাণ হারান। এলাকার বিধায়ক মনোরঞ্জন পাত্র সেদিন বিধানসভায় ছিলেন বলে দাবি। পরে তিনি, জিতেন পাত্র,আজবাহার খান সহ ২১, জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়। সিপিএমের অভিযোগ, তৃণমূলের প্রাক্তন মন্ত্রী শ্যামাপদ মুখার্জি পুলিশকে প্রভাবিত করে এই মামলা দায়ের করান।।দীর্ঘ কয়েক বছর আইনি লড়াই এর পর এইদিন দন্ডপ্রাপ্ত তিন সি পি এম নেতার বেকসুর মুক্তি তে খুশি দল। তাঁদের পক্ষে বিশিষ্ট আইনজীবী মিলন মুখার্জি ও উদয় শঙ্কর চ্যাটার্জি আদালতে সওয়াল করেন।

Be the first to comment