- লালকেল্লা থেকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করেন যে আগামী এক বছরে এক কোটি যুবক-যুবতীকে মিশন মোডে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI) শেখানোর উদ্যোগ নেওয়া হবে।
- বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য যুবকদের সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন কোচিং দেওয়া হবে।
- দেশের নিরাপত্তার নতুন নতুন চ্যালেঞ্জের মোকাবিলায় আরও ভালো প্রশিক্ষণ ও আধুনিক ব্যবস্থা তৈরি করা হবে।
- আগামী ১-২ বছরের মধ্যে দেশের ৭-৮টি নতুন সেমিকন্ডাক্টর কারখানা চালু করার লক্ষ্য রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী মোদী।
- ৫ থেকে ১৫ বছর বয়সী শিশুদের মধ্যে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে দেশজুড়ে অভিযান চালানো হবে। ২০৩৬ সালের অলিম্পিকের লক্ষ্য নিয়েই এই প্রতিভার খোঁজ করা হবে।
- ২০৪৭ সালের মধ্যে ১০০ গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে। এর জন্য আগামী ৬-৭ বছরের মধ্যে ৫টি নতুন পারমাণবিক রিঅ্যাক্টর চালু করা হবে।
- রাষ্ট্রপতি দ্রৌপদী বলেন,”স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই জাতীয় উৎসবে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আর কয়েক ঘণ্টার মধ্যেই আমাদের দেশ স্বাধীনতার ৮০তম বর্ষে পা দেবে।”
- রেড রোডে চলেছে রাজ্য পুলিশ-সহ বিভিন্ন দপ্তরের ট্যাবলো। রয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি দিয়ে সাজানো ট্যাবলোও। এ দিন নেতাজির মূর্তিতে মালা দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী। তার পরে শুরু হয় কুচকাওয়াজ।
- শিলিগুড়ি মহকুমা আদালতের নতুন ভবন তৈরির আশ্বাস দিলেন রাজ্যের আইন প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাস। শুক্রবার পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষকে সঙ্গে নিয়ে শিলিগুড়ি মহকুমা আদালত চত্বর পরিদর্শন করেন তিনি।
- উত্তর ২৪ পরগনার তৃণমূলের দাপুটে তিন নেতা–নেত্রীকে শুক্রবার গ্রেপ্তার করল পুলিশ। এ দিন দেগঙ্গা থেকে গ্রেপ্তার করা হয় ইকবাল হোসেন এবং ফারুকুজ্জামান হোসেনকে। শুক্রবার ধৃতদের বারাসত আদলতে তোলা হলে দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

Be the first to comment