Independence Day :  লালকেল্লার অনুষ্ঠানে অনুপস্থিত রাহুল গান্ধী, তোপ বিজেপির

Spread the love

রোজদিন ডেস্ক :

স্বাধীনতার (independence day) ৮০তম দিনে লালকেল্লার অনুষ্ঠানে লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী আজ অনুপস্থিত ছিলেন। এই নিয়ে শাসক বিজেপি নেতারা তোপ দাগেন তাঁকে। এমনকি দিমাগি নক্সাল বলেও অনেকে দাগিয়ে দেন তাঁকে।

প্রসঙ্গত আজ লালকেল্লার ভাষণে দিমাগি নক্সাল, অর্থাৎ মাওবাদী মনোভাবাপন্নদের চিহ্নিত করে বিচ্ছিন্ন করার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

লালকেল্লার অনুষ্ঠানে না গেলেও দেশের স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন বিরোধী নেতা। সেখানে মহাত্মা গান্ধী সহ স্বাধীনতা সংগ্রামের মুহুর্তগুলি শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেছেন তিনি।

জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গেও লালকেল্লার অনুষ্ঠানে আজ অনুপস্থিত ছিলেন।

কংগ্রেস নেতৃত্ব বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করেন।

বিজেপি মুখপাত্র প্রদীপ ভান্ডারি লালকেল্লায় রাহুল গান্ধী না যাওয়ায় সমাজ মাধ্যমে তীব্র সমালোচনা করে বলেন, কোন ও দেশপ্রেমী বিরোধী দলনেতা বা সরকারি পদে থাকা ব্যক্তি কি এমন কাজ করতে পারেন? বন্দে মাতরমের প্রতি ঘৃণাই এর কারণ। তিনি বিরোধী নেতা হওয়ার অযোগ্য। রাহুল গান্ধীর মানসিকতা দিমাগি নক্সাল ইকো পদ্ধতির প্রতিফলন।

গত বছরও রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়গে এই অনুষ্ঠানে যান নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*