রাজা সেন (Raja Sen) এর জীবনাবসান

Spread the love

রোজদিন ডেস্ক :

বিশিষ্ট চিত্র পরিচালক রাজা সেনের (Raja Sen) জীবনাবসান হয়েছে। কয়েকদিন আগে বাড়িতে পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছিলেন তিনি। ছিলেন ভেন্টিলেশনে। আজ সকালে তিনি প্রয়াত হন। বয়েস হয়েছিল ৭০। তাঁর প্রয়াণে রাজ্যের চলচ্চিত্র, সাংস্কৃতিক মহলে গভীর শোকের ছায়া নেমেছে। ১৯৯৬ সালে তাঁর পরিচালিত “দামু” সেরা শিশু চলচ্চিত্রের পুরস্কার পায়।।বহু জনপ্রিয় ছবির পরিচালক ছিলেন তিনি। তিন বার জাতীয় পুরস্কার পেয়েছেন। তিনমূর্তি, আত্মীয় স্বজন, চক্রব্যূহ, দেবীপক্ষ ইত্যাদি বহু জনপ্রিয় ছবির পরিচালক ছিলেন তিনি।

১৯৯৭ সালে তাঁর পরিচালিত টি ভি সিরিয়াল “সুবর্ণলতা ”

জনপ্রিয়তার তুঙ্গে উঠেছিল।।এই ছাড়া “আরোগ্য নিকেতন,” “আদর্শ হিন্দু হোটেল “ইত্যাদি একাধিক জনপ্রিয় সিরিয়াল পরিচালনা করেন তিনি।

এত নামী, গুণী পরিচালক হওয়া সত্বেও গত কয়েক বছরে প্রযোজকের অভাবে মনের মত ছবি করতে পারছিলেন না তিনি। সমাজ মাধ্যমে সেই কথা জানিয়েও ছিলেন।

বিশিষ্ট অভিনেতা সব্যসাচী চক্রবর্তী তাঁর শ্যালক। স্ত্রী পাপিয়া সেন ও নামী অভিনেত্রী। তাঁদের দুই কন্যা আছেন।

রাজা সেনের প্রয়াণে বহু বিশিষ্ট ব্যক্তি শোক, শ্রদ্ধা জানিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*