Ashis Banerjee Death : ওঁর বিরুদ্ধে কোন অভিযোগ ছিল না জানালেন মর্মাহত মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : 

তৃণমূল এর প্রাক্তন মন্ত্রী, বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আশিস ব্যানার্জির (Ashis Banerjee) মর্মান্তিক মৃত্যতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওঁর বিরুদ্ধে কোন অভিযোগ ও ছিল না বলে জানান তিনি। বলেন, উনি অত্যন্ত ভদ্র রাজনৈতিক নেতা ছিলেন। অত্যন্ত সজ্জন, শিক্ষিত ভাল মানুষ ছিলেন। তাঁর সঙ্গে ও ব্যক্তিগত সম্পর্ক ভাল ছিল। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর উনি দেখা করার বার্তাও দিয়েছিলেন।

উল্লেখ্য আজ সকালে রামপুরহাটে৷ বাড়ির পাশে দলীয় কার্যালয়ে আশিস ব্যানার্জির ঝুলন্ত দেহ উদ্ধার নিয়ে রাজনৈতিক, প্রশাসনিক মহলে তোলপাড় উঠেছে। গতকাল রাত অবধি ওঁর আচরণে কোন অস্বাভাবিকতা ছিল না বলে পরিবারের দাবি, আজ ভোরেও যথারীতি হাঁটতে গেছিলেন, তিনি হঠাৎ এমন চরম পথ কেন নিলেন, কেউ ভাবতে পারছেন না। তাঁর দীর্ঘ সুইসাইড নোটও উদ্ধার হয়েছে, যা বহু প্রশ্ন তুলে দিয়েছে বলে রাজনৈতিক মহল মনে করেন।

মৃত আশিস ব্যানার্জি নির্বাচনের পর সাবেক তৃণমূল শিবির ছেড়ে ঋতব্রত শিবিরের দিকে ঝুঁকে ছিলেন।

তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের চাপ সহ্য করতে না পেরে তিনি এই চরম পথ বেছে নিয়েছেন বলে সাংবাদিক রা প্রশ্ন করলে মুখ্যমন্ত্রী বলেন, ওঁর বিরুদ্ধে কোন অভিযোগ ছিল না, ওঁকে স্থানীয় পুলিশ ও প্রশাসন ও কোন নোটিশ পাঠায়নি, জিজ্ঞাসাবাদও করেনি। অত্যন্ত তাৎপর্য পূর্ণ ভাবে মুখ্যমন্ত্রী বলেন, ভোটের পর উনি মমতা ব্যানার্জির তৈরি কমিটি থেকে সঙ্গে সঙ্গে পদত্যাগ করেন। তৃণমূলের কোন দুর্নীতিগ্রস্ত লোক ওঁকে ভয় দেখাতে পারেন যে তাঁর নাম ও জড়িয়ে দেওয়া হবে। তিনি প্রয়াত আশিস ব্যানার্জির ব্যবহৃত মোবাইল ফোনগুলি পরীক্ষা করার জন্য দিতে পরিবারের উদ্দেশ্যে আর্জি জানান। ওঁর মৃত্যু রহস্য ভেদে যথাযথ তদন্তের জন্য ও তিনি জেলার এসপি-কে নির্দেশ দিয়েছেন।

রামপুরহাটের পাঁচ বারের বিধায়ক আশিস ব্যানার্জি এবার বিজেপির ধ্রুব সাহার কাছে বিধানসভা নির্বাচনে পরাজিত হন। জয়ী হওয়ার পর ধ্রুব সাহা নিজে ওঁর কাছে গেছিলেন বলে মুখ্যমন্ত্রী জানান।

বলেন, অত্যন্ত সম্মানীয় শিক্ষক ছিলেন উনি। ওঁর এই ভাবে মৃত্যুতে তিনি শোকাহত।

উনি সজ্জন ছিলেন, তবে যাঁদের সঙ্গে উনি রাজনীতি করতেন, তাঁদের সবাইকে ক্লিনচিট তিনি দিতে পারেন না বলে জানান।

মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রয়াত আশিস ব্যানার্জির পরিবারের সঙ্গে তিনি কথা বলেছেন, চেষ্টা করবেন শোকাহত পরিবারের সঙ্গে দেখা করতে।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*