রোজদিন ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে আসতে পারেন।। তাঁর সফর নিয়ে দুটি শর্ত দিলো ঢাকা। রবিবার বাংলাদেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র এ কে এম শহিদুল করিম এই শর্তের কথা জানান। তা হোল, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করা ও ইনক্লাব মঞ্চের নেতা ওসমান হাদির আততায়ীদের বাংলাদেশের হাতে তুলে দেওয়া।
এর মধ্যে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যথেষ্ট ই অস্বস্তি ও চাপে আছে ভারত।। দুবছর আগে ক্ষমতা চ্যুত শেখ হাসিনা ভারতে চলে আসেন। এখানে গোপন আস্তানায় থাকলেও গত ৫ আগস্ট তাঁর প্রকাশ্য সাংবাদিক সম্মেলন নিয়ে ক্ষোভ প্রকাশ করে ঢাকা। ভারত সরকার কে তা জানিয়ে ও দেয়।
রবিবার শহিদুল করিম বলেন,বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা দরকার। এর জন্য তাঁরা শেখ হাসিনার প্রত্যর্পণ, ওসমান হাদির আততায়ীদের হস্তান্তরের কাজ দ্রুততার সঙ্গে করার জন্য ভারত সরকার কে অনুরোধ করেছেন। তাঁরা এর উত্তরের অপেক্ষায় আছেন।
সূত্রের খবর, শেখ হাসিনা কে প্রত্যর্পণ এর বিষয়টি রাজনৈতিক বা কূটনৈতিক ভাবে হবে না। আইনি পথে এই নিয়ে চলতে চায় ভারত সরকার।। তাঁর বিরুদ্ধে আনা বাংলাদেশের অভিযোগ গুলি ভারতেও আইনত অপরাধ কিনা তা বিবেচনা করা হবে।
এই ছাড়া ওসমান হাদির আততায়ী দের ও হস্তান্তর করতে ওই দেশ প্রয়োজনীয় নথি পত্র ভারত কে দিয়েছে।
উল্লেখ্য, গত বছর ইনক্লাব দলের নেতা ওসমান হাদির হত্যাকান্ডে উত্তাল হয় বাংলাদেশ। সংখ্যা লঘুদের ওপর ব্যাপক হামলা হয়।
পরে পশ্চিম বঙ্গের বনগাঁ সীমান্ত থেকে হাদির আততায়ী দের গ্রেফতার করা হয়। এই হত্যায় যুক্ত তিন আসামী কে তাদের হাতে তুলে দিতে দাবি জানিয়েছে বাংলাদেশ।
ঢাকার এই শর্তে ভারত কি সিদ্ধান্ত নেয় তাই এখন দেখার।

Be the first to comment