রোজদিন ডেস্ক: বাংলাদেশে নারীদের জন্য, সম্পুর্ন ভাবে নারীদের চালিত পিঙ্ক বাস চালু হচ্ছে। আগামী ১৮ আগস্ট ঢাকা সহ বগুড়া ও চট্টগ্রামে ও তা চালু হবে। গোলাপি রঙের এই বাসের চালক,কন্ডাকটর হবেন মহিলারাই। গণপরিবহনে নারীদের যাতায়াত আরও সহজ, সুরক্ষিত করার লক্ষ্যে এই প্রকল্প নিয়েছে বাংলাদেশ সরকার।। ১৮ আগস্ট সকালে পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ সহ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি তে এই নতুন প্রকল্প চালু হবে। পরদিন ১৯ আগস্ট থেকে তা পুরোদমে চালু হয়ে যাবে বলে জানা যায়।
প্রাথমিকভাবে ঢাকায় ১০ টি , চট্টগ্রাম ও বগুড়ায় দুটি করে এই গোলাপি বাস চলবে।।পরে প্রয়োজন ও চাহিদা অনুযায়ী এর সংখ্যা বাড়বে বলে জানা গেছে।

Be the first to comment