Eminent Writer আলোলিকা মুখোপাধ্যায় প্রয়াত

Spread the love

রোজদিন ডেস্ক: বিশিষ্ট লেখক, সাংবাদিক আলোলিকা মুখোপাধ্যায় প্রয়াত। দীর্ঘ দিন আমেরিকা প্রবাসী লেখকের ১৫ আগস্ট জীবনাবসান হয়। বয়েস হয়েছিল ৮২। লেখা ছাড়া তিনি নৃত্য সহ নানা বিষয়ে পারদর্শী ছিলেন।। দীর্ঘ দিন প্রবাসে থাকলেও বাংলা ভাষা, সাহিত্য, সাংবাদিকতায় তাঁর অসামান্য দখল ছিল। তাঁর বিভিন্ন গল্প, নিবন্ধে প্রবাস জীবনের নানা ছবি ফুটে উঠেছে। যা অগণিত পাঠকের মন জয় করেছিল।।
নিউ ইয়র্ক, নিউ জার্সি র বাঙালি, ভারতীয় মহলে তিনি জনপ্রিয় ছিলেন।। ভারতীয় সাংস্কৃতিক চর্চা সহ একাধিক বিষয়ে তাঁর অবদান প্রবাসী ভারতীয় রা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। রেখে গেছেন
স্বামী ভবানী মুখোপাধ্যায় , কন্যা, জামাতা, নাতি,নাতনিদের।
নামের সঙ্গে মিল রেখে যেন কেটেছে তাঁর জীবন ও। সুলেখক, সাংবাদিক আলোলিকা মুখোপাধ্যায়ের প্রয়াণের খবরে রাজ্যের শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক মহলে শোকের ছায়া নামে। সুদূর আমেরিকার ওয়েন বাসী হয়েও লেখার মাধ্যমে তিনি সবার মন জয় করেছিলেন, হয়ে উঠেছিলেন আপনজন।
প্রবাস জীবনের কথা তাঁর কলমে জীবন্ত হয়ে উঠত।
ওয়েনে তাঁর শেষ কৃত্য সম্পন্ন হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*