দশে দশ

Spread the love
  1. আয়ুষ্মান ভারত প্রকল্পের পাশাপাশি রাজ্যে চালু করা হয় ‘অমৃত ফার্মাসি’। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের ১০০টি সরকারি হাসপাতালে এই ‘অমৃত ফার্মেসি’ থাকবে। এর মাধ্যমে বিভিন্ন ওষুধ এবং চিকিৎসাসামগ্রী ৫০-৮০ শতাংশ ছাড়ে কেনা যাবে। সরকারি হাসপাতালে এই ফার্মেসি চালু করার জন্য একটি কোম্পানির সঙ্গে মৌচুক্তি স্বাক্ষর করেছে রাজ্য সরকার।
  2. আন্দোলনকারী পড়ুয়াদের দাবি মানল ঝাড়খণ্ড সরকার। বাতিল করা হচ্ছে টিএসআর ডেটা প্রসেসিং লিমিটেড-এর দ্বারা পরিচালিত সব সরকারি চাকরির পরীক্ষা ও নিয়োগ।
  3. মুখ্যমন্ত্রী সোরেন বলেন, “২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত যে সমস্ত ভুল-ত্রুটি হয়েছে, ছোট হোক বা বড় সবই তদন্ত করে দেখা হবে। ২০১৪ সাল থেকে ঝাড়খণ্ডে হওয়া সমস্ত পরীক্ষার তদন্ত করবে সিআইডি।”
  4. সীমান্ত এলাকায় নাবালিকা পাচারে অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মূল অভিযুক্ত-সহ তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার ঘটনাটি ঘটে বাদুড়িয়ার সরফরাজপুর গ্রামে। পুলিশ জানায়, ধৃত আব্দুল কাইয়ুম মোল্লা বাংলাদেশ থেকে নাবালিকা পাচারের মূল অভিযুক্ত।
  5. কলকাতা বিমানবন্দরে আগুন। বিমানবন্দরের এটিসি বিল্ডিংয়ের তিনতলায় আগুন লাগে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে বিমানবন্দর সূত্রে খবর। বিমান চলাচলও স্বাভাবিক রয়েছে।
  6. বুলডোজার চলল ভবানীপুরে ভারতীয় মজদুর সংঘের কার্যালয়েও। সোমবার পুলিশকে সঙ্গে নিয়ে ফুটপাত দখল করে থাকা কয়েকটি দোকান, ক্লাব এবং টাউন সেন্ড রোডের এই শ্রমিক সংগঠনের কার্যালয়টি ভেঙে দেয় পুরসভা।
  7. নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫ জন। সোমবার বিকেলে আরও ২জনকে গ্রেফতার করা হয়।
  8. প্রবল বৃষ্টিতে সাতসকালে শহর কলকাতায় ৩১ নম্বর ব্রজদুলাল স্ট্রিটে বিপর্যয়। ভেঙে পড়ল পুরোনো পরিত্যক্ত তিন তলা বাড়ির একাংশ। জানা গিয়েছে, ওই বাড়িতে প্রায় ২০ জন থাকতেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, দেওয়াল চাপা পড়ে ইতিমধ্যেই এক মহিলা (ঊর্মিলা সাউ)-এর মৃত্যু হয়েছে।
  9. নির্ধারিত সময়ের প্রায় ৮ ঘণ্টা আগেই বাংলা ছেড়ে ঝাড়খণ্ডে চলে গিয়েছে সুস্পষ্ট নিম্নচাপ। ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে নিম্নচাপের আর তেমন উল্লেখযোগ্য প্রভাব থাকছে না। তবে নিম্নচাপের ছেড়ে যাওয়া জলীয় বাষ্পের কারণে দিনের বিভিন্ন সময়ে কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
  10. ফিলিপিন্সের জাম্বোয়াঙ্গার একটি স্কুলে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের তাণ্ডব। এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হলো এক পড়ুয়া-সহ দুই জনের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*