রোজদিন ডেস্ক :
প্রখ্যাত চিত্র সাংবাদিক রাজীব বসু প্রয়াত হয়েছেন। গতকাল বিকেলে বাঙ্গুর হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ফেলেন। বয়েস হয়েছিল ৭৩। রেখে গেলেন স্ত্রী, এক কন্যা ও অগণিত গুণ মুগ্ধ দের।। তাঁর প্রয়াণে সাংবাদিক, চিত্র সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমেছে। সুভদ্র, মিতভাষী রাজীব বসু সংবাদ মহলে জনপ্রিয় ছিলেন। স্থিরচিত্র পরিবেশনে তাঁর অনন্য দক্ষতা ছিল সুবিদিত। সদা হাস্যময় এই চিত্র সাংবাদিকের প্রয়াণে প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস শূর, সম্পাদক কিংশুক প্রামাণিক গভীর শোক ব্যক্ত করেছেন।
প্রয়াত রাজীব বসুর পিতা প্রয়াত অশোক বসু ও প্রথিতযশা চিত্র সাংবাদিক ছিলেন। রাজ্যের চিত্র সংবাদ জগতে পিতা পুত্রের তোলা বহু কালজয়ী ছবির স্মৃতি এখন ও অম্লান।
তাঁদের কর্তব্য নিষ্ঠা, নিঁখুত ছবি তোলার চোখ এখনও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
প্রয়াত রাজীব বসু দীর্ঘদিন বহু নামী দৈনিকের সঙ্গে যুক্ত ছিলেন। ছবি তোলাই ছিল তাঁর ধ্যান জ্ঞান, আজীবন এই কাজ নিপুণভাবে সম্পাদন করে গেছেন।

Be the first to comment