- নিন্মচাপের জেরে সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির বৃষ্টির দাপট।
- ক্রমশ ঝাড়খণ্ডের দিকে সরছে নিন্মচাপ, আজ মঙ্গলবার দক্ষিণের ৬ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের।
- টানা বৃষ্টির জেরে আজ মঙ্গলবার ভোরে ভেঙে পড়ল জোড়াবাগানে পুরনো বাড়ির একাংশ। মৃত্যু এক মহিলার। নাম উর্মিলা সাহু।
- তিনতলা ওই বাড়িটি একশো বছরের পুরনো। ঘটনায় আরও ২০/২১ জন তার মধ্যে আটকে পড়েন। আটকদের নিরাপদে উদ্ধার করল পুলিশ ও দমকল।
- আগামী ২০ অগাস্ট তিনদিনের সফরে এই রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রয়েছে একাধিক কর্মসূচি।
- মঙ্গলবার সকালে কলকাতার ফেয়ারলি প্লেসের ঘাটে ভাসমান চিকিৎসা পরিষেবা যানের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।
- তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ একাধিক আবাসিক। হোটেল লাগোয়া পুকুরে ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি।
- অগ্নিকাণ্ডের জেরে হোটেল মালিক কল্যাণ পালের পর গ্রেফতার তার বাবা প্রবীর পালও।
- অনাস্থার আগেই ইস্তফা মালদহ জেলা পরিষদে তৃণমূলের সভাধিপতি ও সহকারী সভাধিপতির। ডামাডোল তুঙ্গে।
- ৪৩ সদস্যের জেলা পরিষদে সোমবার পাশ হল অনাস্থা প্রস্তাব। ২৪ জন ভোট দিলেন অনাস্থার পক্ষে। তার মধ্যে ১৯ জন তৃণমূলের ও ৫জন কংগ্রেসের।
- মঙ্গলবার ভোরে দমদম বিমানবন্দরের এটিসি বিল্ডিংয়ে আগুন।স্বাধীনতা দিবসের আলোকসজ্জা থেকেই আগুন, এমনই মনে করছেন কর্তৃপক্ষ। তবে বিমান চলাচল স্বাভাবিক।
- আগামী ৩১ অক্টোবর ও ১ নভেম্বর টলিপাড়ায় নির্বাচন, অংশ নেবে ২৬টি গিল্ড, সোমবারের বৈঠকে সিদ্ধান্ত, জানালেন মিঠুন চক্রবর্তী।

Be the first to comment