Ritobroto Banerjee ঠিকা নেতা : তীব্র কটাক্ষ কুণাল ঘোষের

Spread the love

রোজদিন ডেস্ক : 
বিধানসভার বিরোধী নেতা ঋতব্রত ব্যানার্জিকে (Ritobroto Banerjee) আদালত অস্থায়ী বিরোধী নেতা বলায় তাঁকে তীব্র কটাক্ষে বিঁধলেন মমতাপন্থী বিধায়ক কুণাল ঘোষ। বলেন, সবেতেই উনি অস্থায়ী!! সেটা প্রেমের সম্পর্কই হয়, বা রাজনৈতিক দল! সমাজ মাধ্যমে কুণাল ঘোষ লিখেছেন, “অস্থায়ী বিরোধী দলনেতা! মানে ঠিকা বিরোধী দলনেতা! নতুন নাকি? সিপিএমে অস্থায়ী। বালুরঘাটে নম্রতা দত্তর জীবনে অস্থায়ী। চাটনব্রত বিধানসভার বিরোধী দলনেতার পদটাকেও অস্থায়ী করে ছাড়লো! ”
মাননীয় অধ্যক্ষ এমন কি সিদ্ধান্ত নিলেন যে উচ্চ আদালত তাতে সম্মতি দিল না বলে তিনি প্রশ্ন তোলেন। বলেন, এতে বিরোধী দলনেতা পদের অসম্মান হোল, পদাবনতি হোল! তাও চাটনের লজ্জা নেই। তার মদতদাতা ও সঙ্গীদের আছে কি?
বিরোধী নেতাকে তীব্র ধিক্কার জানিয়ে কুণাল ঘোষ আরও বলেন, এখন অধিবেশন বসলে একজন পদাবনতি হওয়া ঠিকা বিরোধী দলনেতা নিয়ে বিজেপি র ওই বি টিম চলবে? বিরোধী দলনেতা চার চাকার গাড়ি পান। ঠিকা নেতাকে এখন দু চাকার টু হুইলার বা ছুটি দেওয়া হোক বলে তিনি মন্তব্য করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*