বিউটি চাঁদ :
ককরোচ জনতা পার্টির (CJP) আন্দোলনে যোগ দিয়েছিলেন বাঁকুড়ার ইন্দাসের শেখ আব্দুল হাফিজ়। সেই কারণেই তাঁর বাবাকে মেরে ফেলা হয় বলে অভিযোগ পরিবারের। এবার সেই বিষয়কে কেন্দ্র করে সিজেপি-র কনভেনার আশুতোষ রাঙ্কা সাংবাদিক সম্মেলন করেন।
সরকারের কাছে চারটি দাবি করা হয় তাদের তরফে। হাফিজের পরিবারকে নিরাপত্তা দেওয়া, তার বাবার নামে একটি স্কুল তৈরি করতে হবে। ওই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন ১৫ থেকে ২০ জন কিন্তু গ্রেপ্তার করা হয়েছে মাত্র চারজনকে। সকলকে গ্রেফতার করার কথা জানায় তারা। পাশাপাশি পুলিশের অসহযোগিতার অভিযোগ সামনে আসছে তাদের বিরুদ্ধে যাতে কড়া ব্যবস্থা নেয় সরকার সেই দাবি জানিয়েছেন তারা।
সরকারকে তারা ১০ দিনের আল্টিমেটাম দিয়েছেন। এই দশ দিনের মধ্যে যদি কোনরকম পদক্ষেপ গ্রহণ না করে বাঁকুড়ার এসডিও অফিস উদ্দেশ্যে অভিযান করবেন বলে জানান।
এছাড়া আশুতোষ রাঙ্কার মুখে পশ্চিমবঙ্গে ৮ হাজার স্কুল বন্ধের কথা উঠে এসেছে। আজ যেই স্থানে সাংবাদিক সম্মেলন করার কথা ছিল সেখানে চক্রান্ত করে তাদের করতে দেওয়া হয়নি বলেই অভিযোগ করেন রাঙ্কা। পরবর্তীতে ভারত সভা হলেও তাদের কর্মসূচি বাতিলের দায় বিজেপির ওপর চাপায় সিজেপি

Be the first to comment