রোজদিন ডেস্ক: কিংবদন্তি বাউল গান শিল্পী পূর্ণ দাস বাউল বীরভূমে তাঁর কেনা জমি দখলের অভিযোগ নিয়ে প্রশাসনের দ্বারস্থ হলেন। পুত্র দিব্যেন্দু দাস বাউল কে নিয়ে বর্ষীয়ান গায়ক মঙ্গলবার জেলাশাসকের দফতরে গিয়ে জমি দখল নিয়ে তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মন্ডল ও চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে দিব্যেন্দু দাস বাউল অভিযোগের আঙুল তোলেন।। বলেন , ওঁদের মদত ছাড়া এই ধরনের ঘটনা হওয়া সম্ভব না।।
তাঁদের অভিযোগ, বীরভূমের ইলামবাজারের কামারপাড়ায় তাঁদের চার বিঘা জমি সুকুল টুডু দীর্ঘ দিন ধরে বেআইনি দখল করে রেখেছে। এই জমি উদ্ধারের জন্য তাঁরা জেলা শাসক কে আর্জি জানান।
বলেন, ওখানে তাঁরা বাউল দের শিক্ষা ও সংস্কৃতি প্রসারে কাজ করতে চান। ১৯৭৭ সালে কেনা ওই জমি ২০০৬ সাল থেকে জবরদখল হতে শুরু করে। প্রাক্তন সরকারের আমলে একাধিকবার জেলাশাসক, ভূমি দফতরে আর্জি জানিয়ে ও কোন লাভ হয় নি।।
নতুন সরকারের কাছে ফের তা ফিরিয়ে দেওয়ার জন্য আর্জি জানিয়েছেন কিংবদন্তি বাউল শিল্পী পুর্ণদাস বাউল ও তাঁর পরিবার।

Be the first to comment