Bankura Murder : হাফিজের বাড়ি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ কংগ্রেস নেতারা

Spread the love

রোজদিন ডেস্ক : বাঁকুড়ার ইন্দাসে ককরোচ জনতা পার্টির সমর্থক আবদুল হাফিজের বাবা
শেখ মহম্মদ মাফিক কে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতি দের বিরুদ্ধে।। যা নিয়ে তোলপাড় উঠেছে জাতীয় রাজনীতি তেও।
মঙ্গলবার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে কংগ্রেসের প্রতিনিধি রা বাঁকুড়ায় নিহত মহম্মদ মাফিকের বাড়ি যান। তাঁর শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান। দোষীদের শাস্তির দাবি করেন।
এইদিন জেলা পুলিশের পক্ষে দাবি করা হয়, মহম্মদ মাফিকের মৃত্যু মারধরের জন্য হয় নি।। রক্তচাপ জনিত অসুস্থতায় হয়েছে।
তাঁর পরিবার সে কথা মানেন নি। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সামনেই নিহতের স্ত্রী অভিযোগ করেন , কিভাবে বিজপি আশ্রিত দুষ্কৃতি রা তাঁর স্বামী ও ছেলেকে মারধর করেছে।
আক্ষেপ করে তিনি বলেন, এ কেমন স্বাধীনতা!! এখন মনে হয় তাঁরা পরাধীন ই আছেন। ভয়, আতঙ্কে দিন কাটাচ্ছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*