Mumbai Air Hostess Rape, গ্রেফতার যুবক

Spread the love

রোজদিন ডেস্ক : 
রূপান্তরকামীর ছদ্মবেশে ফ্ল্যাটে ঢুকে মুম্বাইয়ে এক বিমান সেবিকাকে ধর্ষণের  (Mumbai Air Hostess Rape) অভিযোগে গ্রেফতার হলেন এক যুবক।।
পুলিশ সূত্রে প্রকাশ, নির্যাতিতা বিমানসেবিকার স্বামী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। অভিযুক্ত তাঁকে রোগমুক্ত করার প্রতিশ্রুতি দেয়। এরপর তিনি ওই বিমানসেবিকার আবাসনে রূপান্তরকামীর ছদ্মবেশে যান। বিমানসেবিকা ঠিক কোন ফ্ল্যাটে থাকেন না জেনে বেশ কয়েকটি ফ্ল্যাট ঘুরে তাঁর হদিশ পান। মহিলা দরজা খুলতেই তাঁর মাথায় কিছু মেশানো জল ছিটিয়ে দেন। এতে বিমানসেবিকা আচ্ছন্ন হয়ে পড়লে তাঁকে ধর্ষণ করে পালিয়ে যান। মঙ্গলবার রাতে নির্যাতিতা পুলিশে অভিযোগ দায়ের করেন। পুলিশ পওয়াই থেকে কোলবা অবধি সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত যুবককে একটি বস্তি থেকে গ্রেফতার করেছে। মুম্বাইয়ের আবাসনে এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*