KOLKATA HOTEL FIRE: জবাব সন্তুুষ্ট নয় প্রশাসন, তালা ঝুলল মধ্য কলকাতার ১১টি হোটেলে

Spread the love

প্রতিবেদন: KOLKATA HOTEL FIRE : প্রশাসনের দেওয়া শোকজ নোটিসের সন্তোষজনক জবাব দিতে না পারায় কঠোর পদক্ষেপ। শুক্রবারই বন্ধ করে দেওয়া হল মধ্য কলকাতার নিউ মার্কেট এলাকার ১১টি হোটেল। কলকাতা পুরসভা, দমকল বিভাগ এবং কলকাতা পুলিশের যৌথ দল অভিযান চালিয়ে অবৈধ ভাবে চলা এই হোটেলগুলিকে আগেই নোটিস ধরিয়েছিল। অভিযোগ, প্রশাসনের নিয়মকানুনের তোয়াক্কা না করেই চলছিল ওই হোটেলগুলি। হোটেলগুলির দরজায় ঝুলিয়ে দেওয়া হয়েছে বন্ধের নোটিস। সেই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে অর্থাৎ শনিবারের মধ্যে হোটেল ফাঁকা করে আবাসিকদের বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারপর শুক্রবার নতুন করে ওই এলাকার আরও ১৭টি হোটেলকে শোকজ নোটিস ধরিয়েছে দমকল। তাদেরও ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ফায়ারের গাইডলাইন না মানার একাধিক অভিযোগ রয়েছে। এখন উত্তরে সন্তুষ্ট না হলে শনিবার থেকে সেই হোটেলগুলিও বন্ধ করা হবে বলেই জানা গিয়েছে। এরই মধ্যে বন্ধ হওয়া হোটেলগুলির মধ্যে ২৩ নং মারকুইস স্ট্রিটের সাতটি এবং ২৫ নং মারকুইস স্ট্রিটের তিনটি হোটেল রয়েছে। প্রশাসন এভাবে হোটেলগুলি বন্ধ করার সিদ্ধান্তে বিপাকে পড়েছেন শহরে আসা পর্যটকরা। আর যাদের সিংহভাগই বাংলাদেশি। আর এই সুযোগে কিছু হোটেল রাতারাতি রেট বাড়িয়ে মুনাফা করতে নেমে পড়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*