I Phone এর আবদার নিয়ে মনান্তর, মহারাষ্ট্রে এক পরিবারে মৃত তিন

Spread the love

রোজদিন ডেস্ক :
ছেলের আবদার ছিল আই ফোন (I Phone) দিতে হবে। বাবা দিতে নারাজ৷ এই নিয়ে মনান্তরে পাহাড় থেকে পড়ে এক পরিবারে তিন জনের ই মর্মান্তিক মৃত্যু হল। মহারাষ্ট্র এর ছত্রপতি সম্ভাজিনগরের ঘটনা। সূত্রের খবর, বছর আঠারোর ছেলের আই ফোনের আবদার মানতে পারেন নি বাবা। ছেলে রাগ করে চলে যায় খাবদা পাহাড়ে । আই ফোন না দিলে পাহাড় থেকে ঝাঁপ দেবে বলে জানিয়ে দেয়। ছেলেকে বোঝাতে সেখানে যান মা বাবাও। ছেলে কুণাল বুঝতে নারাজ। আই ফোন না দিলে সে নিজের প্রাণ রাখবে না। সেখানে তখন উপস্থিত আরও অনেক মানুষই। পাহাড়ের ওপরে চলে যাওয়া ছেলেকে বুঝিয়ে নীচে আনতে যান বাবা। দুজনের তর্কাতর্কির মাঝে টাল খেয়ে দুজনেই খাদে পড়ে যান। মা তা দেখে নিজেকে সামলাতে না পেরে ঝাঁপ দেন। একসঙ্গে এক পরিবারের তিনজনের এই মর্মান্তিক পরিণতি নাড়িয়ে দিয়েছে গোটা এলাকাই।
পুলিশ তদন্ত করছে। প্রত্যক্ষদর্শীর তোলা এই মর্মান্তিক ভিডিও ছড়িয়েছে সমাজ মাধ্যমেও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*