রোজদিন ডেস্ক :
নিউ টাউনের (New Town) স্বামীজি নগরে আজ সকালে এক যুবকের বস্তাবন্দি দেহ উদ্ধার নিয়ে তীব্র চাঞ্চল্য দেখা দেয়। মৃতদেহের মুখ থেঁতলানো ছিল। শরীরে ছিল প্রচুর আঘাতের চিহ্ন। আজ কাকভোরে কে বা কারা এই মৃতদেহ ওখানে ফেলে গেছে বলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে। তখনও ভোরের আলো না ফোটায় ভাল করে কোন ব্যক্তির মুখ দেখা যায়নি। পুলিশ পরে নিহত যুবকের পরিচয় পেয়েছে বলে প্রকাশ। সৌরভ বিশ্বাস নামের এই যুবক গত কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। ওই সময়ের মধ্যেই তাঁকে খুন করা হয় বলে চিকিৎসকরা মনে করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ হত্যাকারীদের খোঁজ করছে।

Be the first to comment