Biman Basu সুস্থ হচ্ছেন, জানালেন মহম্মদ সেলিম

Spread the love

রোজদিন ডেস্ক :

প্রবীণ সিপিএম নেতা বিমান বসু (Biman Basu) সুস্থ হচ্ছেন। দিল্লির এইমসে চিকিৎসাধীন বিমান বাবুর হৃদযন্ত্রে পেস মেকার বসেছে। রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম আজ জানিয়েছেন, উনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। ওঁর সঙ্গে আপাতত দেখা করতে চিকিৎসকরা বারণ করেছেন। উদ্বেগের কোন কারণ নেই। তাঁকে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন বলে জানা যায়।

দলের নেতৃত্ব অবিরাম চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখেছেন। বেশ কিছুদিন তিনি দিল্লিতেই থাকবেন।

সূত্রের খবর, প্রবীণ নেতার ধূমপান নিয়ে দলের অনেকে চিন্তিত। সুস্থ হয়ে ফিরে তিনি এই অভ্যাস ছাড়বেন কিনা তা নিয়ে সংশয় আছে তাঁদের। তবে নিজের শরীর, স্বাস্থ্যের কথা ভেবে তা ছাড়বেন বলে মনে করেন তাঁর অনুগামীরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*