প্রতিবেদন: কলকাতার নগরপাল তথা পুলিশ কমিশনার অজয় নন্দকে (CP AJOY NANDA) চিঠি ধরাল ইডি। দক্ষিণ কলকাতার আনন্দপুরে সাড়ে তিন একর জমিতে একটি আবাসন প্রকল্প নিয়ে জানতে চেয়েছে ইডি। জানা গিয়েছে, ওই জমির লেনদেনে ১০০ কোটি টাকার বেশি অবৈধ ভাবে হাতবদল হয়েছে। এই দুর্নীতির অভিযোগের বিস্তারিত জানতেই চিঠি পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।
অভিযোগ, আনন্দপুরে ওই জমি কেনা হয়েছিল জাল নথি ব্যবহার করে। সেই সঙ্গে গোটা প্রকল্পে প্রায় ১০০ কোটি টাকারও বেশি বেআইনি আর্থিক লেনদেন হয়েছে। এই দুর্নীতির তদন্ত করছে ইডি। এই প্রকল্পের অনুমোদনে কেএমডিএ-র ইঞ্জিনিয়ারদের আপত্তি কেন ছিল, সেই সংক্রান্ত রিপোর্টও খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারীসংস্থা। এবার এই আবাসন প্রকল্পের তদন্তে কলকাতার নগরপাল অজয় নন্দকে চিঠি পাঠানো হল।

Be the first to comment