Mirza Galib Street, ফুটপাথ খালি করার নির্দেশ নিয়ে সরেজমিনে পুরমন্ত্রী

Spread the love

Mirza Galib Street, ফুটপাথ খালি করার নির্দেশ নিয়ে সরেজমিনে পুরমন্ত্রী

রোজদিন ডেস্ক

মির্জা গালিব স্ট্রিটের  (Mirza Galib Street)  সদ্য হয়ে যাওয়া হোটেল ট্রাজেডির পর ওখানে ফুটপাত খালি করতে পথে নামলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। আজ তিনি সরেজমিনে ওই এলাকা পরিদর্শনে যান। দখল করা ফুটপাথ অবিলম্বে খালি করতে কড়া নির্দেশ দেন।

ইতিমধ্যে শিখা ইন হোটেল সহ একাধিক হোটেল, গেস্ট হাউস বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। আজ এলাকার পরিস্থিতি দেখে দৃশ্যত ক্ষুব্ধ পুরমন্ত্রী বলেন, এখানে বেআইনিভাবে প্রচুর হোটেল চলে। দখল হওয়া ফুটপাথের পরিস্থিতি দেখে রীতিমত বিরক্ত তিনি। অবিলম্বে তা খালি করার কড়া নির্দেশ দেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*