Darjiling Hill, স্থায়ী সমাধানের লক্ষ্যে কমিটি গঠন অমিত শাহর

Spread the love

রোজদিন ডেস্ক :

দার্জিলিং পাহাড়ের (Darjiling Hill) স্থায়ী রাজনৈতিক সমাধানের লক্ষ্যে এবার উদ্যোগ নিচ্ছে কেন্দ্র। আজ স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ পাহাড়ের প্রতিনিধিদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। গঠন করেন কমিটি। মধ্যস্থতাকারী রাখা হয়েছে প্রাক্তন বিএসএফ প্রধান পঙ্কজ কুমার সিংহকে।

বিধানসভা নির্বাচনের আগেও তাঁকে মধ্যস্থতাকারী হিসাবে পাহাড়ে পাঠিয়েছিল কেন্দ্র। যা নিয়ে ক্ষোভ ব্যক্ত করেছিল প্রাক্তন সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রীর নেতৃত্বে এই গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত ছিলেন।

সূত্রের খবর, পঙ্কজ কুমার সিংহের এই কমিটি পাহাড়, তরাই, ডুয়ার্স ঘুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্ট দেবে।

পাহাড়ের স্থায়ী সমস্যা সমাধানের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রীর এই উদ্যোগে খুশি জিজেএম প্রধান বিমল গুরুং, জিএনএলএফ নেতা মন ঘিসিংও।

প্রসঙ্গত, পৃথক রাজ্যের দাবিতে অতীতে বারবার উত্তপ্ত হয়েছে শান্ত পাহাড়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর আমলে জিটিএ গঠনের মাধ্যমে শান্তি ফিরলেও তা স্থায়ী হয়নি। বিজেপির সামনেও পাহাড়ের সমস্যার রাজনৈতিক সমাধান ছিল বড় চ্যালেঞ্জ। এবার তার প্রথম ধাপ শুরু হোল বলে অভিজ্ঞ মহল মনে করেন।

গুরুত্বপূর্ণ এই ত্রিপাক্ষিক বৈঠকে কেন্দ্র, রাজ্য, পাহাড়ের জন প্রতিনিধিরা, গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রতিনিধিরা৷ উপস্থিত ছিলেন। দীর্ঘক্ষণ বৈঠক চলে।

এর আগে ও কেন্দ্র মধ্যস্থতা কারী হিসাবে প্রাক্তন আইএএস পঙ্কজ কুমার সিংহকে পাঠালেও রাজ্য কোন সহযোগিতা না করার অভিযোগ ওঠে। প্রাক্তন মুখ্যমন্ত্রীও এই মধ্যস্থতাকারী নিয়োগে ক্ষোভ জানিয়েছিলেন। রাজ্যকে না জানিয়েই কেন্দ্র তাঁকে নিয়োগ করে বলে অভিযোগ ওঠে।

এবারও প্রাক্তন আইএএস পঙ্কজ কুমার সিংহের ওপরই আস্থা রাখলো কেন্দ্র। তাঁর নেতৃত্বাধীন কমিটিই পাহাড়ের রাজনৈতিক মহল, স্বেচ্ছাসেবী সংগঠন, এমনকি পাহাড়বাসীর সঙ্গেও সংযোগ রক্ষা করবেন।

আজ বৈঠকের পর দার্জিলিংএর সাংসদ রাজু বিস্তা বলেন, পাহাড়ের মানুষের দীর্ঘদিনের দাবি তুলে ধরা হয়েছে। বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রীও। সবার বক্তব্য শুনে স্বরাষ্ট্র মন্ত্রী সমাধানের রাস্তা বলেছেন।

জিজেএম নেতা রোশন গিরিও বলেন, সাংবিধানিকভাবে সমাধান হবে। সাধারণ মানুষ সহ সব পক্ষের দাবি দাওয়া শোনা হবে। রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা জানান, বৈঠক ভাল হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে তিনি বলেন, গোর্খাল্যান্ড ইসু নিয়ে তাঁরা যে সমাধান চান, তার কাজ শুরু হোল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*