KOLKATA HOTEL FIRE: বেহালার বাড়ি থেকে পুলিশের জালে হোটেল শিখা ইন-এর মালিক

Spread the love

প্রতিবেদন: KOLKATA HOTEL FIRE : বেহালায় নিজের বাড়ি থেকেই গ্রেফতার হলেন নিউ মার্কেট এলাকার হোটেল শিখা ইন-এর মালিক বীরেশ্বর মিত্র। টানা নজরদারি চালানোর পর শনিবার ডায়মন্ড হারবারের বাড়ি থেকে বীরেশ্বরকে পাকড়াও করে পুলিশ। সূত্রের খবর, হোটেলে আগুন লেগে ৯ জনের মৃত্যুর পর থেকে নিখোঁজ ছিলেন হোটেল মালিক। তিনি ঝাড়খন্ডে পালিয়ে যান বলেই জানা গিয়েছে। কিন্তু তাঁর বাড়ির ওপর নজর রাখছিল পুলিশ। শনিবারই বেহালার ডায়মন্ড হারবার রোডের বাড়িতে ফেরেন বীরেশ্বর। তারপরই তাঁকে গ্রেফতার করা হয়েছে। কেন তিনি পালিয়ে গিয়েছিলেন, আবার কেনই বা ফিরে এলেন, কিছুই স্পষ্ট নয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*