রোজদিন ডেস্ক :
কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের (Nepal Disaster) ঘটনায় গভীর উদ্বেগ ব্যক্ত করেছেন। ওখানে শতাধিক ভারতীয় পুন্যার্থীর নিখোঁজ হওয়া নিয়েও খুবই উদ্বেগ ব্যক্ত করেন তিনি। সমাজ মাধ্যমে এই নিয়ে রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকারকে নেপাল কর্তৃপক্ষ র সঙ্গে নিবিড় সমন্বয় রেখে নিখোঁজ ভারতীয় নাগরিকদের সন্ধান করতে ও তাঁদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে আর্জি জানান। তিনি এই কঠিন সময়ে নেপালের অধিবাসীদের সংহতি জানিয়ে তাঁদের সবার পাশে থাকার বার্তা দিয়েছেন।
এই ভয়াবহ হড়পা বানে নিহতদের পরিবারকে তিনি গভীর সমবেদনা জানান।

Be the first to comment