১০টা

Spread the love
  1. নেপালে হড়পা বানে এখনও পর্যন্ত ৯৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। শতাধিক ব্যক্তি নিখোঁজ, তাঁদের মধ্যে একশোরও বেশি ভারতীয় রয়েছেন। মৃতদের মধ্যে কতজন নেপালের নাগরিক এবং কতজন ভারত ও অন্যদেশের তা এখনও স্পষ্ট নয়।
  2. বিপর্যয়ের খবর পেয়েই প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি হড়পা বানে মৃতদের প্রতি শোক প্রকাশ করেন। একইসঙ্গে নেপালের প্রধানমন্ত্রীকে উদ্ধারকাজ থেকে ত্রাণ সরবরাহ-সব ধরনের সাহায্যের আশ্বাস দেন।
  3. প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যুবসমাজকে বলেন, নাগরিক হিসেবে নিজেদের দায়িত্ব ও কর্তব্যও বুঝতে হবে। যুবসমাজকে আমি এই কথাই বলতে চাই, কারণ ভারতের ভবিষ্যতের দায়িত্ব তাঁদের কাঁধেই রয়েছে।
  4. শুভেন্দু অধিকারী বলেন, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বন্দে মাতরম্‌ গাইতে দেয় না। জাতীয় পতাকা ওড়ে না সেখানে। শিক্ষা দফতরকে ঢুকতে দেয়নি। সিসিক্যামেরা লাগাতে দেয় না। কিন্তু আমরা যাদবপুরের ভিতরে ও বাইরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই।”
  5. আন্তর্জাতিক কলকাতা বইমেলা নিয়ে ২৪ সদস্যের কমিটি গড়ল রাজ্য সরকার। তাতে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘ, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের প্রতিনিধিদের রাখা হয়েছে।  আগামী বছর ২২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা চলবে।
  6. ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণীর ছাত্র জয়ষ্ণু মজুমদার। দক্ষিণ দমদম পুরসভার ১১ নম্বর ওয়ার্ড বেদিয়া পাড়া রবীন্দ্রনাথ ঠাকুর রোডের ঘটনা।
  7. আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে মেমারি পুরসভায় বিক্ষোভ দেখাল বিজেপি। বিক্ষোভকারীদের অভিযোগ, বিগত কয়েক বছর ধরে মেমারি বইমেলায় বিপুল আর্থিক দুর্নীতি হয়েছে।
  8. পূর্ব বর্ধমানের তিনটি এলাকায় অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজা বাজেয়াপ্ত করল পুলিশ। একই সঙ্গে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
  9. বেআইনি গাঁজা বিক্রির অভিযোগ। হুগলির পান্ডুয়ার হরাল হাটতলা এলাকার ঘটনা। প্রায় ১০ কেজি ৫২২ গ্রাম গাঁজা-সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করল পান্ডুয়া থানার পুলিশ। ধৃতের নাম রাজু কর্মকার।
  10. বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেপ্তার ৫ জন। বুধবার মালদার হবিবপুর থানা এলাকার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ভারতীয় পাচারকারী দালাককেও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*