রোজদিন ডেস্ক :
অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh Accident) পালনাড়ুর চিলাকাটুরিতে আজ কাক ভোরে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় সাত জন মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন। একটি বেসরকারি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশা র সংঘর্ষে এই দুর্ঘটনা হয়। পুলিশ সূত্রে প্রকাশ, বাসটি বিজয়ওয়াড়া থেকে তিরুপতির দিকে যাচ্ছিল। অটোটি প্রকাশম জেলার কোন্দামঞ্জুলুর থেকে ভেলোরের দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনায় সাত যাত্রী নিহত ও চার শিশু সহ আটজন আহত হয়। অটোতে পনেরজন যাত্রী একটি জন্মদিনের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। অটোচালক মদ্যপ ছিলেন বলে অভিযোগ। পুলিশ জানায়, অটোটি রাস্তার ভুল দিক দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে চলন্ত বাসের সামনে চলে আসে।
মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ব্যক্ত করেন। আহতদের চিকিৎসার সব ব্যবস্থা করতে সংশ্লিষ্ট আধিকারিক দের নির্দেশ দেন।

Be the first to comment