আরও ১২

Spread the love
  1. নেপালের হড়পা বানে মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল। ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার। শনিবার সকাল পর্যন্ত নেপালের পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা ৬১৬। এখনও নিখোঁজ অনেক। ভোটেকোশী নদীতে এখনও বানের আশঙ্কা।
  2. আঠাশে অগাস্ট ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের সভায় আদালতের নির্দেশ ভাঙা হয়েছে। এই অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
  3. শর্তসাপেক্ষে ২৮ অগাস্ট ক্যাথিড্রাল রোডে সভা করার অনুমতি দিয়েছিল হাইকোর্ট। প্রশাসনের অভিযোগ, সেই শর্ত লঙ্ঘন করা হয়েছে।
  4. ফের দাম বাড়ল জ্বালানির। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে নিয়মিত ভাবে দাম বাড়ছে এলপিজি, পেট্রোল ও ডিজেলের। এবার বাড়ল সিএনজির দাম।
  5. দিল্লি ও সংলগ্ন এলাকা সিএনজি-র দাম কেজি প্রতি ৩ টাকা ৮৯ পয়সা করে বাড়ানো হল। ফলে এবার থেকে সিএনজির দাম পড়বে ৯৫ টাকা ৫৯ পয়সা। আজ ২৯ অগাস্ট সকাল ৬টা থেকে নয়া দাম কার্যকর।
  6. আগামী ৩ সেপ্টেম্বর ৯ দফা দাবিতে ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিল অ্যাপ ক্যাব, ট্যাক্সি, বাইক-ট্যাক্সি চালকদের সংগঠন। ফলে ওইদিন শহর কলকাতায় মিলবে না ট্যাক্সি ও ক্যাব।
  7. একই সঙ্গে ট্যাক্সিচালকরা ওইদিন তাদের দাবি নিয়ে লালবাজার অভিযানও করতে চলেছেন। সরকার দাবি না মানলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি সংগঠনের।
  8. প্যান্ডেলের সামনে চলবে না আমিশ খাবার বিক্রি। পুজো নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের নয়া ফতোয়ায় শোরগোল।
  9. ঘুরিয়ে থিমের পুজোতেও আপত্তি পরিষদের। সিঁদুরে মেঘ দেখছে পুজোকমিটিগুলি।
  10. প্রতীক্ষার অবসান। উত্তর ২৪ পরগনার অশোকনগরের তৈল ক্ষেত্র থেকে বাণিজ্যিক ভাবে অপরিশোধিত খনিজ তেল উত্তোলন শুরু করল অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন বা ওএনজিসি।
  11. শুক্রবার আনুষ্ঠানিক ভাবে এই বাণিজ্যিক উৎপাদন প্রক্রিয়ার সূচনা হল। খুশি রাজ্য সরকার। স্বপ্ন দেখছে এলাকাবাসী।
  12. যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে একাধিক গুরুতর অভিযোগ তুলে রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্যের দ্বারস্থ হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি। রাজ্যপালকে দেওয়া হল স্মারকলিপি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*