Birbhum Administrative Meeting : দুর্নীতি, চুরির বিরুদ্ধে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : 
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে কোন রকম দুর্নীতি, চুরি বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দিয়েছেন। সূত্রের খবর, আজ রামপুরহাটে প্রশাসনিক বৈঠকে (Birbhum Administrative Meeting) তিনি প্রাক্তন সরকারকে বিঁধে বলেন, আগের সরকার চুরি করতো, তাঁদের সরকার রাজস্ব আদায় করছে।
আজ তারাপীঠে গিয়েছিলেন তিনি। সম্প্রতি ওখানে হোটেলের মর্মান্তিক অগ্নিকান্ডর পুনরাবৃত্তি যাতে আর না হয় তা নিয়ে প্রশাসনিক বৈঠকে তিনি সতর্ক করেন বলে জানা গেছে।
আগামী মাসে কৌশিকী অমাবস্যা। তারাপীঠে লক্ষ লক্ষ পুন্যার্থী সমাগম হবে।
ওখানে পুজো দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বীরভূম মা তারার। ঐতিহ্য, সংস্কৃতির বীরভূম। কৌশিকী অমাবস্যায় সুন্দর ব্যবস্থা হবে বলে জানান।


সূত্রের খবর, প্রশাসনিক বৈঠকে এই জেলার সার্বিক কাজকর্মের পর্যালোচনা করেন তিনি। বিশেষত ভূমি, ভূমি রাজস্ব, বালি পাথর সহ বিভিন্ন ক্ষেত্র থেকে সরকারি রাজস্ব আদায়, বেআইনি বালি পাথর উত্তোলন, পরিবহণ ও রাজস্ব ফাঁকি রুখতে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে, এই সব প্রসঙ্গ ও বৈঠকে ওঠে বলে জানা যায়।

আজ তারাপীঠে,বীরভূমে মুখ্যমন্ত্রী পুলিশের কাজের প্রশংসা করেন। বীরভূমের টুলু মন্ডলের বিপুল দুর্নীতি ধরে পুলিশ প্রশংসনীয় কাজ করেছে। মুখ্যমন্ত্রী বলেন, এর জন্য ইডি, সিবিআই প্রয়োজন হয় না, দক্ষ পুলিশই তা করতে পারে।
সূত্রের খবর, তারাপীঠের হোটেলে অগ্নিকান্ডের জন্য দায়ীরা যাতে কোন ভাবে ছাড়া না পায়, এই বিষয়েও কড়া বার্তা দিয়ে আসেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*