রোজদিন ডেস্ক :
তাঁর মা তথা কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) বই প্রকাশ নিয়ে বিতর্কে কোন মন্তব্য করলেন না লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী।
আজ দিল্লিতে সাংবাদিক বৈঠকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়ে দেন, এই সব এখন অবান্তর। এখন তাঁদের একটাই দাবি মল্লিকার্জুন খড়গের অপমানের বিচার।
প্রসঙ্গত, গত ৮ আগস্ট উত্তরাখন্ডের হলদোয়ানিতে এক সমাবেশে গেছিলেন জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। এর দুদিন পর শ্রীরাম সেনা ওই সমাবেশের জায়গা শুদ্ধিকরণ করে। কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের এই কাজকে সমর্থন করেন স্থানীয় বিজেপি নেতারা।
রাহুল গান্ধীর অভিযোগ, মল্লিকার্জুন খড়গে দলিত সম্প্রদায়ের হওয়ায় তাঁর উদ্দেশ্যে এই অপমান। এর বিরুদ্ধে এফআইআর নথিবদ্ধ করার দাবি তোলেন তিনি।
সাংবাদিক বৈঠক ডেকে তা জানিয়ে দেন। জনৈক সাংবাদিক সোনিয়া গান্ধীর বই প্রকাশ নিয়ে বিতর্কের প্রশ্ন করলে তিনি বলেন, এখন ওই সব অবান্তর। জাতীয় কংগ্রেস সভাপতির অসম্মানের বিচারের দাবি এখন অগ্রাধিকার।

Be the first to comment