রোজদিন ডেস্ক :
তামিলনাড়ুর (Tamilnadu Accident) মধুরান্তকমের কাছে এক পথ দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন তিন কলেজ পড়ুয়া (College Student)। আহত আরও তিন জন।শুক্রবার রাতের এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।
পুলিশ সূত্রে প্রকাশ, এই পড়ুয়ারা চেন্নাই-এর এক বেসরকারি কলেজে পড়েন। গতকাল রাতে তাঁরা গাড়িতে পুদুচেরি থেকে চেন্নাই ফিরছিলেন। ত্রিচি -চেন্নাই জাতীয় সড়কের কাছে আচমকা গাড়ির পিছনের একটি চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক থেকে ছিটকে পাশে গিয়ে পড়ে। পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
তিন সহপাঠীর এই মর্মান্তিক মৃত্যুতে কলেজেও গভীর শোকের আবহ সৃষ্টি হয়েছে।
কিভাবে দুর্ঘটনা হোল, পুলিশ তদন্ত করছে।

Be the first to comment