১০টা

Spread the love
  1. কৌশিকী অমাবস্যার আগে বীরভূম জেলা, বিশেষ করে তারাপীঠের কালী মন্দির নিয়ে একাধিক পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রামপুরহাটে প্রশাসনিক সভার পরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই তারাপীঠের পরিকাঠামো, লজ তৈরি থেকে শুরু করে কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে একাগুচ্ছ পরিকাঠামোর কথা জানিয়েছেন তিনি।
  2. মেসি-ম্যাচে যা যা হয়েছে, সেগুলি এই আমলে হবে না, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মেসির অনুষ্ঠানে টিকিট কিনে প্রতারিত হওয়া প্রায় ৩৩ হাজার দর্শকের টাকা ফেরানোর চেষ্টা শুরু হয়েছে।
  3. মুকুল পুত্র শুভ্রাংশুর বাড়িতে এলেন ঋতব্রতর তৃণমূলের সদস্যরা। প্রতিনিধি দলে ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, ববি হাকিম, অরূপ বিশ্বাস, শান্তনু সেন। শুভ্রাংশুর সঙ্গে ও তাঁর ছেলে-মেয়ের সঙ্গে কথা বলেন তাঁরা।
  4. ন্যাশনাল টেস্টিং এজেন্সি  প্রকাশ করল ইউজিসি-নেট-র ফলাফল। গত জুন মাসে এই পরীক্ষা হয়েছিল। মোট ৮৪টি বিষয়ের রেজাল্ট প্রকাশিত হয়েছে। মোট ৪ হাজার ২৪১ জন প্রার্থী জুনিয়র রিসার্চ ফেলোশিপ ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর-উভয়েই উত্তীর্ণ হয়েছে।
  5. সন্দেশখালি থানার অন্তর্গত ধামাখালির একটি হোটেলে এনএসজির মহড়া চালানো হয়। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার হয়েছে ওই মহড়ায়।
  6. ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ভয় দেখিয়ে এক ব্যক্তির সঙ্গে প্রতারণার অভিযোগ। প্রায় ১ কোটি ৭৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। এরপরই দায়ের মামলা। সেই ঘটনায় তদন্তভার সিবিআইয়ের  হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট।
  7. মুর্শিদাবাদের হরিহরপাড়ায় স্কুলের ভিতরে শিক্ষিকাকে মারধরের অভিযোগ উঠল প্যারা টিচারের বিরুদ্ধে। শিক্ষিকার নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের শিক্ষক সংগঠনের ওই নেতার বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় শিক্ষিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।
  8. দু’দিন আগে মালদার বাড়িতে গিয়ে খুন হন কলকাতার ব্যবসায়ী অর্ণব সেন। সেই ঘটনার তদন্তে নেমে দুই যুবককে গ্রেপ্তার করল পুলিশ। তদন্তকারীদের একটি সূত্রে খবর, অনলাইন গেলে আসক্ত হয়ে পড়েছিলেন ধৃতেরা। তাঁদের টাকার প্রয়োজন ছিল। সেই কারণেই এই খুন বলে প্রাথমিক ভাবে অনুমান।
  9. উলুবেড়িয়া পুরসভার ২২ জন অবসরপ্রাপ্ত কর্মীর ছাঁটাই হচ্ছে। ১ সেপ্টেম্বর থেকে তাঁরা আর তাঁদের পদে থাকতে পারবেন না। উলুবেড়িয়া পুরসভা সূত্রে জানা গিয়েছে, এই কর্মীরা অবসরের পরেও পুরসভার বিভিন্ন পদে বহাল ছিলেন।
  10. নেপালে আটকে থাকা আরামবাগের ৬৫ জন পর্যটক নিরাপদে রয়েছেন। ভিডিয়ো বার্তা পাঠিয়ে পরিবারকে স্বস্তির খবর জানালেন তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*