প্রতিবেদন: পালাবদলের পর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপদ যেন আর কাটছেই না। গত তিন মাসে প্রায় কুড়িটির মতো মামলা দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। সেই তালিকায় যোগ হল এবার ক্যামাক স্ট্রিটের (CAMAC STREET) ঘটনা। ক্যাম্যাক স্ট্রিটের ঘটনায় মঙ্গলবার বেলা বারোটায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হল। নোটিস অনুযায়ী সেই ঘটনায় এবার তাঁকে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিতে হবে। এই নোটিস নিয়ে শনিবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছে যান শেক্সপিয়র সরণি থানার পুলিশ কর্তারা। সেখানেই ধরানো হয় সমনের নোটিস। জানা গিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর বেলা ১২ টা নাগাদ শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দেওয়ার জন্য তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে, গত বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ঢুকে বিলবোর্ড খোলা নিয়ে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় তিনটি এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। সেই এফআইআরে নাম রয়েছে ডায়মন্ড হারবারের সাংসদেরও। অভিযোগ, পুলিশকে তখন অফিসে ঢুকতে বাধা দেন, অভিষেক ও অফিসের কর্মীরা। সেই ঘটনাতেই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারী অফিসাররা।

Be the first to comment