কিষেণজির মৃত্যুর বিচারবিভাগীয় তদন্তের দাবি মহম্মদ সেলিমের

Spread the love

রোজদিন ডেস্ক :

দীর্ঘদিন পর মাওবাদী নেতা কিষেণজি ফের রাজ্য রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠেছেন।

শনিবার সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম প্রায় দেড় দশক আগে এনকাউন্টারে নিহত কিষেণজির মৃত্যুর বিচারবিভাগীয় তদন্তের দাবি তুলেছেন। শনিবার তিনি বলেন, এই তদন্ত হলে অনেক কিছু সামনে আসবে। কে দানাপানি, খানাপিনা দিত, নন্দীগ্রামে কার লোক ঢুকেছিল, সব জানা যাবে। কেন কিষেণজিকে এনকাউন্টার করার প্রয়োজন হয়েছিল, তদন্ত হলে প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রীর পারিবারিক যোগ পাওয়া যাবে বলে মন্তব্য করেন।

তাঁর এই বিস্ফোরক বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে নানা চর্চা শুরু হয়েছে।

অন্যদিকে মুখ্যমন্ত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বেয়াদব, দেশদ্রোহী বলে দাগিয়ে দেওয়া নিয়েও একাধিক অধ্যাপক সংগঠন ক্ষুব্ধ। তাঁরা এর প্রতিবাদ করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*