CPIM Meeting, কল্যাণীতে পালটা তোরণ বিজেপির

Spread the love

রোজদিন ডেস্ক 

কল্যাণীতে শনিবার সিপিএমের রাজ্য কমিটির দুদিনের বর্ধিত অধিবেশন (CPIM Meeting) নিয়ে বিজেপির সঙ্গে সংঘাত শুরু হয়েছে।

প্রয়াত দুই সি পিএম নেতা সীতারাম ইয়েচুরি ও বুদ্ধদেব ভট্টাচার্যের নামে ওখানে তোরণ হয়েছে। সাজানো হয়েছে লাল পতাকায়।

মাত্র দশ ফুট দূরে তোরণ করেছে বিজেপিও। ওখানে দীনদয়াল কর্মশালা অনুষ্ঠিত হবে। এই কর্মসূচি

তাঁদের পালটা বলে মনে করেন সিপিএম রাজ্য নেতৃত্ব।

অভ্যর্থনা কমিটির সম্পাদক অলকেশ দাস আক্ষেপের সুরে বলেন, তাঁরা যাতে ঋত্বিক সদন না পান, তার জন্য চেষ্টা চলেছে। সরকার বদল হলেও তৃণমূলের মতই মনোভাব নিয়ে বিজেপি ও চলছে।

শুধু এই তোরণই না, সিপিএমের অভিযোগ, ঋত্বিক সদনের বাইরে সাজানো লাল পতাকার মাঝে বিজেপি একটি করে পদ্মফুল গুঁজে দিয়েছে।

তাঁরাই যে বিজেপির মূল প্রতিপক্ষ, এই সব ঘটনা তারই নিদর্শন। সিপিএম নেতারা বলেন, ফ্যাসিবাদী আরএসএস – বিজেপি ইচ্ছাকৃতভাবে দীনদয়াল কর্মশালার নাম করে তাঁদের এই অধিবেশন নানা ভাবে বানচালের চেষ্টা করছে। গত কয়েক মাস ধরে এই অধিবেশনের প্রস্তুতি নেওয়া হলেও পুলিশ এখনও সমাবেশের অনুমতি দেয়নি।

এই অধিবেশনে যোগ দিতে দলের সর্বভারতীয় সম্পাদক এম এ বেবি-সহ বিশিষ্ট নেতারা এসেছেন। রবিবার প্রকাশ্য অধিবেশনে বেবি সহ বিশিষ্ট নেতাদের বক্তব্য রাখার কথা।

এই অধিবেশন উপলক্ষে লাল পতাকায় সেজেছে কল্যাণীর বিস্তীর্ণ অঞ্চল। রবিবারের অনুষ্ঠান নিয়ে চাপা আশঙ্কা আছে দলের নেতা, কর্মীদের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*