প্রাক্তন সরকারের আমলে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ছিল, তোপ মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari)

Spread the love

রোজদিন ডেস্ক : 
প্রাক্তন সরকারের আমলে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ছিল বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আজ তোপ দাগেন। আজ নিউ মার্কেটের সামনে ক্রেতা সুরক্ষা সপ্তাহের সূচনা করে তিনি বলেন, আগের আমলে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, ফ্ল্যাট কেনা বেচা নিয়ে দুর্নীতি যে কত ছিল, তাঁর জনতার দরবারই তার প্রমাণ। এমনকি সল্ট লেকে অভিযান চালিয়ে পুলিশ এমন এক চক্রের হদিশ পেয়েছে, যারা খাবারের বরাত, টাকা সবই নিতো, কিন্তু খাবার সরবরাহ করতো না। পুলিশ ওই চক্রের ১২০ জনকে গ্রেফতার করেছে। মুখ্যমন্ত্রী বলেন, সর্বত্র দুর্নীতির ফলে ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষই প্রতারিত হতেন৷
রাজ্যে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি নিয়েও উদ্বেগ ব্যক্ত করেন তিনি। ক্রেতা সুরক্ষা দফতরও অবহেলিত বলে জানান তিনি। বলেন, তাঁর আগের দুই মুখ্যমন্ত্রীই এই অনুষ্ঠানে এসেছেন বলে জানা নেই৷
আমজনতার স্বার্থে এই দফতরের অপরিসীম গুরুত্ব আছে বলে তিনি জানান।
অনুষ্ঠানে বিভাগীয় মন্ত্রী ইন্দ্রনীল খাঁ-সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*