Teacher ‘s Day, বিজেপি কে তীব্র আক্রমণ কংগ্রেসের পবন খেরা

Spread the love

রোজদিন ডেস্ক: বিজেপি আমলে( ২০১৪ থেকে ২০২৫) দেশে ৯৪ হাজার সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। এক ই সময়ে সারা দেশে বিজেপি র দলীয় কার্যালয়ের সংখ্যা বেড়েই চলেছে বলে কংগ্রেস সাংসদ পবন খেরা জানিয়েছেন।
গেরুয়া শিবির কে তীব্র আক্রমণ শানিয়ে তিনি বলেন, দলের পক্ষে জে পি নাড্ডা গর্বের সঙ্গে বলছেন, মোদিজির সুযোগ্য নেতৃত্বে দেশে বিজেপির ২৯০ টি কার্যালয় তৈরি হয়েছে, ১০৫ টি তে নির্মাণের কাজ চলছে, আর ও ১২৩ টি কার্যালয়ের জন্য জমি নেওয়া হয়েছে। এক ই সময় দেশে স্কুল গুলি উধাও হয়ে যাচ্ছে, আর বিজেপি র কার্যালয় বেড়েই চলেছে বলে পবন খেরা তীব্র কটাক্ষ করেন।
শিক্ষক দিবসে দেশের শিক্ষার কি হাল তিনি জনসমক্ষে তুলে ধরেন। বলেন,বিজেপি একদিকে দেশের শিক্ষা পদ্ধতিতে বুলডোজার চালাচ্ছে, অন্যদিকে নতুন নতুন কার্যালয় বানিয়ে নিজেদের ভাবমূর্তি বড় করার প্রয়াস নিচ্ছে। দেশের শিশুদের ভবিষ্যৎ ক্রমেই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম হচ্ছে বলে তিনি আক্ষেপ করেন। এটি ই হোল দেশ বিরোধী!
নীতি আয়োগের রিপোর্টে ই দেখা গেছে কেন্দ্রে বিজেপি সরকারের আমলে দেশে প্রায় এক লক্ষ সরকারি স্কুল বন্ধ হয়েছে, দু কোটি ছাব্বিশ লক্ষ শিশুর নথিবদ্ধ হওয়া কমেছে। এই সব নিয়ে পবন খেরা গেরুয়া শাসন কে ধিক্কার জানান।
#

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*