নয়া দিল্লিতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাউথ এভিনিউ সদর দফতরে উপস্থিত হয়েছেন ইডি আধিকারিকরা। জানা গিয়েছে, ৬১ সাউথ এভিনিউ সাংসদ বাংলোটি রাজ্যসভার সাংসদ হিসাবে নাদিমুল হকের নামে তালিকাভুক্ত।
সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সোমবার পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা। আলিপুরদুয়ারের কিছু অংশে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারেও ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
শাসন এলাকায় দীর্ঘ ১৫ বছর ধরে অশান্ত পরিবেশ তৈরি করে রেখেছিল তৃণমূল। নতুন করে সভা করে আবারও নতুন করে এলাকা উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে। বিজেপির দাবি, এই অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দাদেরই একাংশের তরফে হুমায়ুন কবীরকে সেখানে মিটিং না করার জন্য আবেদন করা হয়েছিল।
কোচবিহারের অতিরিক্ত জেলাশাসকের গাড়িচালক তাপস সরকার (৩৬) খুনের ঘটনায় তাঁর বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজ্যের পুর এলাকায় ডেঙ্গির প্রকোপ ঠেকাতে ফাঁকা জমি রক্ষণাবেক্ষণ বাধ্যতামূলক করেছে পুর দপ্তর। জমিতে জমা জলে মশার লার্ভা মিললে সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে সরাসরি আইনি পদক্ষেপ এবং আর্থিক জরিমানা করা হবে। এত দিন শুধুমাত্র কলকাতা পুর এলাকাতেই এই নিয়ম চালু ছিল। তবে, এ বার রাজ্যের সব পুর এলাকাতেই এই নিয়ম কার্যকর করা হবে।
তরুণীর পথ আটকে অশ্লীল মন্তব্য, গালিগালাজও করেন তাঁরা। রবিবার ভোর রাতে গিরীশ পার্ক এলাকার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তরুণীর অভিযোগের ভিত্তিতে অঙ্কিত সাউ, অভিষেক কুমার এবং সিদ্ধার্থ সিং নামে তিন যুবককে গ্রেপ্তার করেছে গিরীশ পার্ক থানার পুলিশ।
রবিবার দুপুর থেকে কালিম্পংয়ের তিস্তা বাজার ও দার্জিলিংয়ের সেবক এলাকায় মাইকে প্রচার করে তিস্তার পাড় ঘেঁষে বসবাস করা মানুষদের সরে যেতে বলা হয়েছে।
দিল্লিতে পুরোনো পাঁচতলা মেসবাড়ি ধসে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হলো ৬। রবিবার দুপুর দেড়টা নাগাদ দক্ষিণ-পশ্চিম দিল্লির সত্য নিকেতন এলাকার এই ঘটনায় আহত হয়েছেন বহু।
উত্তরপ্রদেশের বাঘপতে এক্সপ্রেসওয়ের ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে গেল পুণ্যার্থীদের বাস। মৃত চার। জখম ২০ জন। রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ বাঘপতের ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা ঘটে।
Be the first to comment